

যুক্তরাষ্ট্র সংবাদদাতা: ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ও ডিসট্রিকট ৮৭ এসেমবলি ওম্যান কারিনেজ রিজের সহযোগিতায় নিউইয়রকের ব্রংকসের বাংলা বাজার জামে মসজিদের সামনে ফ্রি মাসক ও হ্যানড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে । গত ১ লা জানুয়ারি বাদ জুম আ মাসক ও হ্যানড স্যানিটাইজার বিতরণের সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবরগো উপসথিত ছিলেন ।
ক্লাব সভাপতি মাহফুজ আদনানের সভাপতিততে ও সাধারন সম্পাদক আবু সাদেক রনির পরিচালনায় ইভেন্টে অতিথি ছিলেন, ডিসট্রিকট ১৮ কাউন্সিল মেম্বার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি লিডার জালাল চৌধুরী, ইমাম আবুল কাশেম ইয়াহইয়া, জাকির চৌধুরী সিপিএ । এসময় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃনদ ছাড়াও প্রেস ক্লাবের সহ সভাপতি কবি হাবিব ফয়েজি উপসথিত ছিলেন । বকতারা তাদের বকতব্যে বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে মানুষকে সুরক্ষা সামগ্রী বিতরণ ও ব্যবহার করা প্রয়োজন । সকলকে দৃঢ়তার সাথে এই সংকট মোকাবিলা করতে হবে ।