নারীর ক্ষমতায়ন কতদুর?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কোভিড-১৯। চলছে অদৃশ্য এই অপশক্তির বিরুদ্ধে লাগাতার অব্যাহত সংগ্রাম। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন, বাড়ছে মানুষের মৃত্যু। জনমনে আতংক জেঁকে বসেছে। মানুষ টিকে থাকার জন্য প্রতিদিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পাল্টে যাচ্ছে সকল পুরানো হিসাব নিকাশ। থেমে আছে অর্থনীতির চাকা। মানুষ বন্দিজীবন যাপন করছে। আর এর ফলে, সারা পৃথিবী জুড়েই মানুষের অনেক অর্জন, অগ্রগতি আর সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে ভয়াবহভাবে এই চ্যালেঞ্জ সামনে এসেছে। নানাবিধ সমস্যার মধ্যে থেকেই আমাদের দেশ এগিয়ে যাচ্ছিল। অনেক অর্জনের মাঝে নারী পুরুষের সমতার সংগ্রামে দেশের অগ্রগতি বা অর্জন দেশ বিদেশে প্রশংসার দাবিদার হয়ে উঠছিল। কিন্তু কোভিড-১৯ সংকটে অন্যান্য খাতের মতো নারী পুরুষের সমতার বিষয়টি সবচেয়ে বড় সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ঠরা মনে করছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করাসহ অর্থনৈতিক ধারাবাহিকতা রক্ষার সংগ্রাম হবে আগামী দিনের মূল বিবেচ্য বিষয়।

Manual6 Ad Code

অন্য সব খাতের মতো নারীর অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার যে সংগ্রাম অব্যাহত ছিল তা কতটা অগ্রাধিকার পাবে, সেটি দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে। এ কথা সকলে স্বীকার করবেন যে, গত ২৫ বছর ছিল নারী আন্দোলনের জন্য একটি সোনালী অধ্যায়। সূচনা হয়েছিল ১৯৯৫ সালে, বেইজিং সম্মেলনের মধ্যে দিয়ে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করে সহযাত্রী হয়েছিল, তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিল নারী। এতদিন ধরে অব্যহত প্রচেষ্টার ফলে নারী-পুরুষের সমতার ক্ষেত্রে অনেক বাধা অতিক্রম করে এগিয়ে যাবার যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল তা আজ থমকে দাড়িয়েছে। নানামুখি চলমান সরকারি ও বেসরকারি উদ্যোগসমূহ আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ফলস্বরুপ সংকটে পড়ছে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর পুরো প্রক্রিয়া।
সরকারি, বেসরকারি নানা উদ্যোগের ফলে গ্রামীণ জীবনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এসেছিল বেশ খানিকটা সাফল্য। এরই অংশ হিসেবে বড় অংশের নারীরা ইতোমধ্যে যুক্ত হয়েছে স্থানীয় সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। অন্যদিকে রাজনৈতিক দলেও নারীর অংশগ্রহণ বেড়েছে সরকারি নীতি আর বেসরকারি উদ্যোগের কারণে। কার্যত এসব ক্ষেত্রেই আজ নারীরা পড়েছে সবচেয়ে বড় বাধার মুখে। কোভিড-১৯ কালীন সময়ে লকডাউনজনিত কারণে সকল মানুষই এক রকমের ঘরবন্দি, এই সুযোগে স্থানীয় সরকারের যুক্ত একটি বড় অংশের নারী প্রতিনিধিরা সরকারি উদ্যোগের অংশীদার হতে পারেনি বলে অভিযোগ উঠেছে। ত্রাণ বিতরণসহ মানুষকে সচেতন করার কাজে তাদের যুক্ত করা হয়নি। নারীরা জানিয়েছেন পরিবারের কারণে তারা যেমন ঘর থেকে বের হতে পারেননি ঠিক তেমনি তাদের উপেক্ষা করেই পুরুষ প্রতিনিধিরা ত্রাণ বিতরণসহ সরকারি নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছেন। ফলে একদিকে নারীরা তাদের ভোটারদের নিকট যেমন তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছেন, ঠিক অন্যদিকে এতদিনের লড়াইয়ের ফলে পুরুষদের কাছ থেকে তারা যে অধিকার অর্জন করেছিলেন তা আবার পূর্বের জায়গায় ফিরে গেছে। নারীদের বাদ দিয়েও যে কাজ করা যায় সে বিশ্বাস আবার তৈরি হয়েছে পুরুষ প্রতিনিধিদের মাঝে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code