অনুরোধ করলেন ইলন মাস্কের মা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক অফিস: সারা বছরই শিরোনামে থাকেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক।
এই পরিস্থিতিতে ধনকুবের ছেলের পাশে দাঁড়িয়ে তাকে ‘জিনিয়াস’ আখ্যা দিলেন মা মায়ে মাস্ক। তার দাবি, বিপুল সাফল্যের কারণে এত মানুষ তার ছেলেকে ঘৃণা করেন!

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি’র একটি তথ্যচিত্রের জন্য মায়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে ইলন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, টেসলা এবং স্পেসএক্স এই দু’টি সংস্থার বিপুল সাফল্যের কারণে বহু মানুষ তার ছেলেকে পছন্দ করেন না। সকলের কাছে মায়ের অনুরোধ, ‘‘আমার ছেলে সত্যিই জিনিয়াস। আপনারা দয়া করে ওর প্রতি এত কঠোর হবেন না।”

Manual2 Ad Code

সম্প্রতি টুইটারের কিনে নেওয়ার পরই সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে দেন ইলন মাস্ক। এরপর সংস্থার ৭,৫০০ কর্মীর মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন তিনি। ছাঁটাইয়ের কারণ জানিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জানিয়েছেন, সংস্থাটি লোকসানের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code