প্রতিরক্ষামন্ত্রীকে দূরে ঠেলে দিচ্ছেন পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই নিজ দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দূরে ঠেলে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের মধ্যেই একজন প্রতিরক্ষামন্ত্রীকে যেন নিয়মিতভাবে উপহাস করা হচ্ছে। বিভিন্ন বিষয়ে রীতিমতো তাকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এমনটাই উঠে এসেছে যুক্তরাজ্যের গোয়েন্দা প্রতিবেদনে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। দৃশ্যত এর জেরেই কিছুটা গুরুত্ব হারিয়েছেন সের্গেই শোইগু। টুইটারে দেওয়া গোয়েন্দা আপডেটে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবারের মতো যুদ্ধের অভিজ্ঞতার নেওয়া রুশ অফিসার ও সেনারা সম্ভবত নিয়মিতভাবে শোইগুকে তার ‘অকার্যকর নেতৃত্বের’ জন্য উপহাস করে আসছে। ইউক্রেনের রণাঙ্গনেও রাশিয়ার অগ্রগতি ক্রমেই ধীর হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code