বসন্ত-ভালোবাসার আয়োজন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ভ্যালেন্টাইন ডে ২০২০

বাংলাভিশনে নাটক ‘ভ্যালেন্টাইন ডে ২০২০’ প্রচার হবে আজ দুপুর ২টা ১০ মিনিটে। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তাহসান, মারিয়া নূর প্রমুখ।

Manual4 Ad Code

কাছে আসার অসমাপ্ত গল্প-২

কাছে আসার অসমাপ্ত গল্প ২-এর ৩টি নাটক প্রচার হবে আজ রাত ৮টায়। দর্শকদের পাঠানো গল্প থেকে সেরা ৩টি গল্প নিয়ে পৃথকভাবে তিন নির্মাতা নুহাশ হুমায়ূন, অনম বিশ্বাস ও তানভীর আহসান পরিচালনা করেছেন নাটকগুলো।

 

মাটির ব্যাংকে ভালোবাসা

বাংলাভিশনে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মাটির ব্যাংকে ভালোবাসা’। সাগর জাহানের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, স্নিগ্ধা মোমেন প্রমুখ।

Manual8 Ad Code

ফানিমুন

ভালোবাসা দিবস উপলক্ষে আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ফানিমুন’। গোলাম সারওয়ার অনিকের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন নাঈম, নাবিলা ইসলাম, মিশু সাব্বিরসহ অনেকে।

মি অ্যান্ড ইউ:দ্য লাস্ট চ্যাপ্টার

Manual3 Ad Code

দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে ‘মি অ্যান্ড ইউ:দ্য লাস্ট চ্যাপ্টার’। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা, জিয়াউল হক পলাশ প্রমুখ।

প্রথম ভালোবাসা

Manual3 Ad Code

আজ বিকেল ৪টায় বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘প্রথম ভালোবাসা’। তালহা সাচ্চুর গল্প, সেতু আরিফের রচনা ও হাসিব খানের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবিরসহ অনেকে।

ফিরে এসো রুবি

বাংলাভিশনে আজ রাত ১১টায় প্রচার হবে একক নাটক ‘ফিরে এসো রুবি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন প্রমুখ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code