বিয়ে বাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জনেরও বেশি আরোহী ছিলেন এবং তারা একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে বাসটি খাদে পড়ে গেলে প্রাণহানির এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
উত্তরাখণ্ডের পুলিশ প্রধান অশোক কুমার বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ধুমকোটের বিরখাল এলাকায় গতকাল রাতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ও এসডিআরএফ রাতেই ২১ জনকে উদ্ধার করেছে; আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার পরপরই হরিদ্বারের এসপি সিটি স্বতন্ত্র কুমার সিং বলেন, ‘এখান থেকে একটি বাসে করে বিয়ে বাড়ির উদ্দেশে বহু মানুষ রওনা হয়েছিল। পথিমধ্যে লালধাংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পাউরি পুলিশ এবং এসডিআরএফ এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code