নেপাল পুলিশের গুলিতে ভারতীয় আহত, সীমান্তে উত্তেজনা:

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নেপাল পুলিশ শনিবার রাতে বিহারের কিষাণগঞ্জ সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এর প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে এক ভারতীয় আহত হয়েছেন। সম্প্রতি এই নিয়ে দ্বিতীয়বার ভারত-নেপাল সীমান্তে এমন ঘটনা ঘটল। গত মাসে বিহারের সীতামারহি বর্ডার পয়েন্টে একটি সংঘর্ষের সময় শূন্যে গুলি ছুড়েছিল নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী। কিষাণগঞ্জের পুলিশ সুপার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে সীমান্তে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code