ফ্লয়েড হত্যার পর মার্কিন শহরে পুলিশের ইসরায়েলি প্রশিক্ষণ নিষিদ্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পুলিশ বাহিনীতে ইসরায়েলি সামরিক প্রশিক্ষণ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের একটি শহরের কর্তৃপক্ষ। জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই এ পদক্ষেপ নিলো নর্থ ক্যারোলিনার ওই শহরটি। ডারহাম কাউন্সিলে নৃশংস ইসরায়েলি সামরিক প্রশিক্ষণ নিষিদ্ধের এ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ৬-০ ভোটে প্রস্তাবটির পক্ষে রায় দেন কাউন্সিল সদস্যরা।

Manual4 Ad Code

এর আগে ফ্লয়েড হত্যার ঘটনায় দুনিয়াজুড়ে বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই একটি পিটিশন আলোচনায় আসে। ডিমিলিটারাইজড! ডারহাম টু প্যালেস্টাইন শীর্ষক ওই পিটিশনে এক হাজার ৪০০-এরও বেশি স্বাক্ষর পড়ে।
পিটিশনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির পুলিশের ফিলিস্তিনি জনগণ এবং বর্ণের ভিত্তিতে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অত্যধিক শক্তি প্রয়োগ এবং বর্ণবাদী আচরণের কৌশল নেয়। সামাজিক ন্যায়বিচার দমনের চেষ্টা অব্যাহত রাখে। এসব কৌশল ইসরায়েলে প্রশিক্ষিত মার্কিন পুলিশ বাহিনীকে আরও সামরিক করে তোলে। এই প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের পুলিশকে কালো ও বাদামি সম্প্রদায়ের মানুষকে ভয়ভীতি দেখাতে সহায়তা করে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code