ভারতে তৈরি অ্যারোমাথেরাপি স্প্রে থেকে ছড়াচ্ছে বিরল রোগ: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

‘বুরখোলডেরিয়া সিউডোম্যালিয়াই’ নামে এই জীবাণু মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় মানুষদের মধ্যে কখনোই এই রোগের সংক্রমণ দেখা যায়নি।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে যেসব মানুষেরা এই রোগে আক্রান্ত হন, তাদের সবারই বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে এবার স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। সবার ক্ষেত্রেই তাদের বাড়িতে এই স্প্রেটির সন্ধান পাওয়া গেছে।

Manual5 Ad Code

কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, জর্জিয়ায় যে আক্রান্তের সন্ধান মিলেছে, তার বাড়িতে রয়েছে ওই স্প্রে। এটি সাধারণের হাতের নাগালের মধ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন বহুজাতিক পণ্য বিক্রেতা সংস্থার দোকানে। সেই কারণেই দ্রুত রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে।

প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত জর্জিয়া, টেক্সাস, কানসাস এবং মিনেসোটায় এই রোগ ছড়িয়ে পড়েছে। মৃত্যু হয়েছে দু’জনের, যার মধ্যে একটি শিশুও রয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার ক্রেতা সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিক্রয়কারী দোকানটি এই স্প্রেটি প্রায় চার হাজার বোতল বিক্রি করে ফেলেছে। যে ক’জন এই রোগে আক্রান্ত হয়েছে, তাদের চার জনের মধ্যে এক জনের বাড়িতেই এই স্প্রের বোতল পাওয়া গেছে। বাকি তিন জনের বাড়িতে পাওয়া স্প্রেও পরীক্ষা করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code