ফ্রান্সে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ফ্রান্সে মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টের সঙ্গে অপর এক বিমানের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার পশ্চিম ফ্রান্সে এ দুর্ঘটনা ঘটে। দুটি বিমানে সব মিলিয়ে পাঁচজন যাত্রী ছিলেন। বিমান দুর্ঘটনায় এই পাঁচজনই মারা গেছেন। মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্টে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, তাতে ছিলেন তিনজন। এটি একটি পর্যটক বিমান।

Manual4 Ad Code

নাদিয়া সেঘিয়ার নামে ফ্রান্সের এক সরকারি কর্মকর্তা জানান, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষ উপেক্ষা করতে পারেনি তারা। সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। দমকলের ৫০ জন কর্মীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পাঁচ বিমানযাত্রীই মারা গেছেন। লচেস পুলিশ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Manual1 Ad Code

২০১৫ সালের মার্চে ফ্রান্সে যাত্রীবাহী বিমান ভেঙে ১৪৮ জনের মৃত্যু হয়। জার্মান এয়ারলাইনসের এয়ারবাস এ-৩২০ বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ১৪২ জন যাত্রী ছাড়াও দুই পাইলটসহ ছয়জন কর্মী ছিলেন। মাঝপথে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বার্সেলোনেট্টে এলাকায় একটি স্কি রিসোর্টের কাছাকাছি ভেঙে পড়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code