ইউক্রেনে বাঁধ ধসে ৪৫ জনের মৃত্যু, হাজারো মানুষকে উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ বাঁধ বিধ্বস্তের ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে হাজার হাজার বাসিন্দা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৭ জুন) জানিয়েছে, এ ঘটনায় ৩১ জন নিখোঁজ।

Manual3 Ad Code

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে গত ৬ জুন ‘নোভা কাখোভকা’ বাঁধটি উড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে পরস্পরকে দুষছে কিয়েভ ও মস্কো। জলাধারের বাঁধ ভেঙে ভেসে গেছে গ্রামের পর গ্রাম ও ফসলি জমি। সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে প্লাবিত এলাকাগুলোতে। অনেক জায়গায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদিও বাঁধে কারা হামলা চালিয়েছে তা এখনও অস্পষ্ট। কিয়েভের অভিযোগ, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের আগে আতঙ্ক সৃষ্টি করতেই হামলা চালিয়েছে মস্কো।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code