‘আমি ভালো ঘরের ছেলে,পালাব না’ : শাহরুখপুত্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ  ভারতের সতীশ মানেশিন্দের মতো নামী-দামী আইনজীবীর দলিল কাজে আসেনি আদালতে। ম্যাজিস্ট্রেট কোর্টে গ্রহণযোগ্য নয়, আরিয়ানের জামিনের আবেদন- এমনটাই দিলেন মুম্বাই মেট্রোপলিটন কোর্টের বিচারক, আর এম নেরলিকার।

তবে নিজেকে নির্দোষ দাবি করে শাহরুখ পুত্র আইনজীবীর মাধ্যমে কোর্টকে জানায়, আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

আরিয়ান আরও জানায়, আমার বাবা-মা রয়েছে। আমি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাব না। এমন কী ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনো চেষ্টাও সে করবে না- এমন আশ্বাস দেয় আরিয়ান। আরিয়ান আরও জানায়, আমার কাছ থেকে কোনো রকম মাদক উদ্ধার হয়নি, এবং যে চ্যাটের কথা বলা হচ্ছে- সেগুলো সেই সময়ের যখন আমি বিদেশে ছিলাম।

আরিয়ান খান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকে শনিবারই গোয়াগামী ক্রুজ থেকে আটক করেছিল এনসিবি,পরদিন গ্রেপ্তার হন তারকা পুত্র। আরবাজের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মাদকচক্রী অর্চিতকে গ্রেপ্তার করেছে এনসিবি।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট কোর্ট আরিয়ানসহ এই মামলার বাকি আট অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। শুক্রবার দুপুরে আর্থার রোড জেলে স্থানান্তরিত করা হয় আরিয়ানকে। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code