গ্রীণ বার্ড একাডেমির ‘ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ’ সম্পন্ন।

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ আজ ১১ মে ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রীণ বার্ড একাডেমি, খাগাইল বাজার কোম্পানিগঞ্জ, সিলেট এর উদ্যোগে আয়োজিত বিশেষ মূল্যায়ণ পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ গ্রীণ বার্ড একাডেমির হল রুমে একাডেমির চেয়ারম্যান হাফিজ সাজিদুর রহমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় কুরআন পাক থেকে তিলাওয়াত করেন
একাডেমী’র ৪র্থ শ্রেণির ছাত্র এহসান উদ্দিন মোহাম্মদ মুজাহিদ,নাশীদ পরিবেশন করেন
একাডেমী’র সহকারী শিক্ষক নাজমুল হাসান।

Manual5 Ad Code

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক ও আল-ফয়েজ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ডক্টর মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান,তিনি তাঁর বক্তব্যে বলেন,শিক্ষা ই জাতীর মেরুদণ্ড,শিক্ষিত জাতি গঠনে ছাত্র,শিক্ষক ও অভিভাবক সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। বিশেষত মায়েরা বাচ্চাদের পড়াশোনায় অতি যত্নশীল হওয়া আবশ্যক কেননা বর্তমান সময়ে মোবাইল ফোন শিশুদের জন্য একটি মহামারীতে রূপান্তরিত হয়েছে,বিষয়টি নিয়ে চিন্তা করলে উপলব্ধি হয় যে,বিড়ি-সিগারেট,জর্দা ইত্যাদি নেশায় শারিরীক ও মানসিক যে ক্ষতি সাধন করে মোবাইল ফোনের আসক্তি এর চেয়ে বেশি ক্ষতি সাধন করতে পারে তাই আমাদেরকে এগুলোর যথাযথ ব্যবহারে সচেষ্ট থাকতে হবে।শিশুদের সার্বক্ষণিক তত্বাবধানে রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল দক্ষিণ রণিখাই ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মাওলানা মাহবুবুর রহমান,একাডেমির পরিচালক শাহাব উদ্দিন,হাফিজ আব্দুল গাফফার সুলতান,হাফিজ বদরুল আমিন,আল- ফয়েজ ফাউন্ডেশনের সেক্রেটারি হাফিজ মাওলানা ইমরান হোসাইন সেলিম অভিভাবকদের পক্ষ থেকে,মুরব্বি উস্তার আলী,হাফিজ আফতাব উদ্দীন আরিফ,নুরুল মুস্তাকিম সাচ্চা,
মুহাম্মদ আলী প্রমুখ।

Manual1 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন,একাডেমী’র সহকারী শিক্ষিকা জলি রানী দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
বুরহান উদ্দিন,নুরুজ্জামান,বিলাল উদ্দীন,বশির উদ্দিন,সামসুদ্দীন,আসাদুর রহমান ও একাডেমির শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

Manual3 Ad Code

অতিথিবৃন্দের সরব উপস্থিতিতে প্রতি ক্লাসের প্রথম তিনজনের হাতে রেজাল্ট কার্ড হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, আমাদেরকে পরষ্পর পরষ্পরের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠান কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে।অত:পর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code