ফের দক্ষিণ চীন সাগরে সাপ্লাই জাহাজ পাঠাচ্ছে ফিলিপাইন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধান জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি উপহৃদে অবস্থানকারী ফিলিপাইনি সৈনিকদের জন্য রিসাপ্লাই জাহাজ পাঠানো হবে। গত সপ্তাহে পাঠানো সাপ্লাই জাহাজকে বাধা দিয়েছিল চীনা কোস্টগার্ড। রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, তিনি ফিলিপাইন-অধিকৃত দ্বিতীয় থমাস শোলে পুনরায় সরবরাহকারী জাহাজগুলো ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এবার চীন হস্তক্ষেপ করবে না।

Manual7 Ad Code

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দুটি ফিলিপাইনি সাপ্লাই বোটের ওপর জলকামান ছুড়েছে তিনটি চীনা কোস্টগার্ড জাহাজ। বৃহস্পতিবার ঘটে এ ঘটনা। পরে জাহাজ দুটি সাপ্লাই না দিয়ে ফেরত আসতে বাধ্য হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code