আজ আবারও ভূমিকম্পে কাঁপলো সিলেট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ  গতকাল সাত দফা ভূমিকম্পের পর আজ আবারো ভূমিকম্পে কাঁপলো সিলেট। রবিবার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিট ৭ সেকেন্ডে দুই দশমিক ৮ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ঘুমিয়ে থাকায় ভূমিকম্পের বিষয়টি অনেকে আঁচ করতে পারেননি। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, রিখটার স্কেলে ভোরে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮। এটিরও উৎপত্তি স্থল সিলেটের জৈন্তাপুর বর্ডার এলাকায়। এর আগে শনিবার (২৯ মে) বেলা ২টায় সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এতে প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, ওই দিন সকাল-বেলা ২টা অব্দি ভূমিকম্প অনুভূত হয়। সবটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান। বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট। এ জন্য সতর্ক থাকার পরামর্শ দেন তারা। এ কারণে ভবনের বাসিন্দাদের অনেকে বিষয়টিকে গুরুত্ব দেন এবং রাত জেগে ইবাদত বন্দেগিও করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code