মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র গুদামে বিস্ফোরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানপন্থি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র গুদামে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এ খবর জানিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাও এ দাবি করেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাজধানীর পূর্বে একটি পাহাড়ি এলাকায় ‘ইরানপন্থি মিলিশিয়াদের গুদাম’ থেকে দামেস্ক অঞ্চলের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

Manual8 Ad Code

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘এটি বিমান হামলা নাকি স্থল অভিযানের কারণে তা আমরা জানি না।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code