১০ লাখ লোক জড়ো করার প্রস্তুতি মুসলিম লিগের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন।
দলীয় সূত্র জানিয়েছে, নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ উড়োজাহাজে করে পাকিস্তানে ফিরবেন।

Manual4 Ad Code

দলীয় সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ। সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এ সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারকি করছেন।

Manual7 Ad Code

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code