ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরের এ হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual3 Ad Code

মার্কিন ও ইরাকি সামরিক কমকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের আবাসন ও কূটনৈতিক ভবনের পাশে একাধিক রকেট পড়েছে।

ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ১৪টি কাতুশাহ রকেট ছোড়া হয়েছিল। মার্কিন দূতাবাসের ফটকের কাছে কয়েকটি রকেট পড়েছে। বাকিগুলো কাছাকাছি টাইগ্রিস নদীতে পড়ে।

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলা হতে দেখা যায়। শোনা যায় বিস্ফোরণের শব্দও।

Manual3 Ad Code

অন্যদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে, বাগদাদে তাদের দূতাবাস প্রাঙ্গণে দুটি রকেট পড়েছে।

Manual3 Ad Code

এ ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code