ইউক্রেন আত্মসমর্পণ করবে না: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে পুতিনের বাহিনীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউক্রেনের বাখমুতের মতো শহরগুলো দখলের জন্য সব ধরনের অস্ত্র ব্যবহার করছে মস্কো, কিন্তু সেনারা ফ্রন্টলাইনে অবস্থান করছে এবং কখনও আত্মসমর্পণ করবে না’। জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় করতালিতে স্বাগত জানান কংগ্রেসের আইনপ্রণেতারা।

Manual5 Ad Code

ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও বলেন, গত বছর (যুদ্ধ শুরুর আগে) বাখমুতে ৭০ হাজার লোক বাস করতো। এখন মাত্র কয়েকজন লোক আছে। ডনবাসের প্রচণ্ড যুদ্ধে ওই ভূখণ্ডের প্রতি ইঞ্চি জমি রক্তে ভিজে গেছে। কিন্তু ইউক্রেন ডনবাসকে এখনও ধরে রেখেছে। মস্কোকে নজিরবিহীন চাপে রাখতে কঠিন থেকে আরও কঠিন নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এরপরই আইনপ্রণেতারা দাঁড়িয়ে অভিনন্দন জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code