কেন উইসকনসিনের জাজকে গ্রেপ্তার করল ট্রাম্প প্রশাসন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : জাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাত থেকে পালাতে সাহায্য করেছেন। অ্যামেরিকান কর্মকর্তারা শুক্রবার উইসকনসিন স্টেইটের এক জাজকে গ্রেপ্তার করেছে। জাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অভিবাসীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাত থেকে পালাতে সাহায্য করেছেন। রয়টার্স জানায়, ডনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নকে কেন্দ্র করে ফেডারেল ও স্থানীয় প্রশাসনের মধ্যে চলমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Manual2 Ad Code

স্টেইট ডিপার্টমেন্টের করা এক ফৌজদারি অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল আদালতে উপস্থিত এক ব্যক্তিকে ইমিগ্রেশন এজেন্টরা আটক করতে গেলে তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান মিলওয়াকি কাউন্টি সার্কিট জাজ হ্যানাহ ডুগান। তিনি ওই ব্যক্তিকে পালাতে সহায়তা করেন।

ডুগানের বিরুদ্ধে সরকারি কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আটক এড়াতে এক ব্যক্তিকে গোপন রাখার অভিযোগ আনা হয়েছে। ইউ.এস. মার্শালস সার্ভিসের এক মুখপাত্র জানান, শুক্রবার সকালে নিজ কর্মস্থল আদালত থেকেই ডুগানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মিলওয়াকির একটি ফেডারেল কোর্টে তার হাজির হওয়ার কথা।

Manual7 Ad Code

এদিকে জাজকে গ্রেপ্তারের পর আদালতের বাইরে বেশ কিছু মানুষ জড়ো হয়ে ‘জাজকে এখনই মুক্তি দাও’ স্লোগান দিতে থাকেন। গ্রেপ্তারের বিষয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual5 Ad Code

এ গ্রেপ্তার এমন এক সময়ে ঘটল, যখন স্টেইট ডিপার্টমেন্ট ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে বাধা দেওয়া স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে ফেডারেল প্রসিকিউটরদের নির্দেশ দিয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে এমন বাধা দেওয়ার ঘটনা ব্যাপকভাবে ঘটছিল।

Manual2 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code