ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯৩

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ক্রমাগত বাড়ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৬৯৩ জন।

Manual2 Ad Code

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়ালো। আক্রান্ত ৪ হাজার ৬৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

Manual2 Ad Code

Manual5 Ad Code

দেশটির এক সরকারি পরিসংখ্যান বলা হয়েছে, ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।

গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও।

Manual7 Ad Code

দেশটির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে পুরো দেশে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code