কানাডা থেকে পরিবারসহ দেশে ফিরলেন সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা প্রতিনিধি: ঈদের আগে কানাডা থেকে সপরিবারে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঈদের জন্য লম্বা ছুটি পাচ্ছেন না সাকিব। আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দিতে হবে তাকে। দেশে ফেরার বিষয়টি নিজেই নিশ্চিত করেন সাকিব। সামাজিক মাধ্যম ফেসবুকে সেটি নিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি।

Manual7 Ad Code

আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে পারেননি সাকিব। তবে আফগানদের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আগামী ৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৪ জুলাই থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code