অস্কার মনোনয়নে নেটফ্লিক্সের ২০ টিরও বেশি প্রোডাকশন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নেটফ্লিক্সের প্রডাকশন করা মুভি ও সিরিজগুলো প্রত্যাশিত পুরস্কার অর্জন করতে পারেনি। কিন্তু অস্কারে তাদের ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ২০২০ সালের অস্কারের জন্য নেটফ্লিক্স প্রডাকশনের নাম এসেছে ২০ টিরও বেশি মনোনয়নে।

Manual3 Ad Code

নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়া ‘আইরিশম্যান’ এবং ‘ম্যারেজ স্টোরি’ এ দুটিই সেরা মুভির তালিকায় রয়েছে। এদিকে আইরিশম্যানকে নয়টি ক্যাটাগরিতে এবং ‘ম্যারেজ স্টোরি’র প্রধান অভিনেতা অ্যাডাম ড্রাইভার এবং প্রধান অভিনেত্রী স্কারলেট জোহানসনকে ছয়টি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। এ ছাড়া ‘দ্য টু পোপস’ তিনটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে।

‘আমেরিকান ফ্যাক্টরি’ এবং ‘দ্যা এজ অফ ডেমোক্রেসি’ এ দুইটি ডকুমেন্টারি ক্যাটাগরিতে এগিয়ে রয়েছে। নেটফ্লিক্সের ‘আই লস্ট মাই বডি’ এবং ‘ক্লাউস’ সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য মনোনীত হয়েছে। মনোনয়নের সংখ্যাটি এবার বেশ তাৎপর্যপূর্ণ। কেননা গত বছর নেটফ্লিক্স থেকে মনোনয়ন পেয়েছিলো ‘রোমা’।

Manual3 Ad Code

 

মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বন্যা বইয়ে দিলেও সব পুরস্কার নেটফ্লিক্স প্রডাকশনের হয়ে যাবে এমন ভাবার সুযোগ নেই। কেননা গোল্ডেন গ্লোবে স্ট্রিমিং সার্ভিসে ৩৪টি মনোনয়ন পাওয়ার পরও নেটফ্লিক্সকে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয়েছে মাত্র দুইটি অ্যাওয়ার্ড নিয়ে। নেটফ্লিক্স অস্কারে আরো ভাল করে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code