

প্রবাস ডেস্ক: নানা আয়োজনের মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ ১৪৩১ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের নবগঠিত কমিটির (২০২৪–২৫) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
রোববার সন্ধ্যায় মিশিগানের ওয়ারিন সিটির দেশী হলে এ বাংলা বর্ষবরণ ও অভিষেক অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও মোহাম্মদ আফতাব এবং নুসরাত আরা ডলির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় বক্তব্য রাখেন, বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠানের আহবায়ক বাবু প্রদ্যুন্ন চন্দ স্বাগত, সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপদেষ্টা শাহ আব্দুল খালিশ মিনার, আমিনুর রশিদ চৌধুরী, মিল্টন বড়ুয়া, আবুল কালাম আজাদ জাবেদ চৌধুরী, লুতফুল বারী নিয়ন ও মাহমুদ রহমান। অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা কমিটিকে স্টেইজে এনে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। পরে সবাইকে উত্তরি পরিয়ে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের ২য় পর্বে বাংগালীর ঐতিহ্যবাহী পিঠা ফুলির আয়োজন করা হয়। সেখানে দেশিয় হরেক রকম পিঠা খেতে দেখা যায় আগত অতিথি সহ নেতৃবৃন্দের। পরে অনুষ্টিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কন্ঠ শিল্পী সংগীতা বড়ুয়া, সালমীন চৌধুরী ও সৈয়দ শাফি আহমেদ এর সংগীতের মুরচনাঁয় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। এ সময় মনমুগ্ধকর নৃত্যে পরিবেশনা করেন, শতাব্দী রায়, নিশাত রহমান ও তানিশা চৌধুরী। এছাড়া মঞ্চে খন্ড নাটকে অভিনয় করেন মিল্টন বড়ুয়া, সংগীতা বড়ুয়া ও মোহাম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র প্রটেম আবু মুসা, ফারুক আহমেদ চান, আব্দুস শুকুর মাখন, সেলিম আহমে, নুরুল হক, মাহবুব রাব্বি খান, মামুন উদ্দীন শমছু , লৎফুর রহমান শেলু, তাহির উদ্দীন (লুৎফুর), সুমন কবির, দেলোওয়ার আনসার, শাহীন খালেদ, আব্দুল বাছিত, রব্বানি তালুকদার, আহাদ আহমেদ , সৈয়দ মতিউর রহমান শিমু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।