রোহিঙ্গাদের জন্য আরও ৮৭ মিলিয়ন ডলার দি‌চ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে আরও ৮৭
মিলিয়ন ডলার দিচ্ছে মা‌র্কিন যুক্তরাষ্ট্র। এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় ঢাকার
মা‌র্কিন দূতাবাস।

Manual2 Ad Code

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায়
যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) আরও
৮৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে। নতুন এই অর্থায়নের মাধ্যমে
ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সঙ্গে জরুরি খাদ্য
ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, এবং স্বনির্ভরতা ও
জীবিকা সহায়তা প্রদানের জন্য কাজ করবে।
খাদ্য ও পুষ্টি সহায়তার মধ্যে রয়েছে, নির্ধারিত বিতরণের জায়গায় খাবারের জন্য
ইলেকট্রনিক ভাউচার, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অপুষ্টির শিকার শিশুদের এবং
গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের খাদ্য প্রদান কর্মসূচিতে সহায়তা। এছাড়া,
অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রোগ্রামিংয়ের মাধ্যমে
ডব্লিউএফপি ক্যাম্পের অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে জনগোষ্ঠীর সঙ্গে
কাজ করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code