তালেবানের সঙ্গে ‘সংলাপের’ আহ্বান জাতিসংঘের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস তালেবানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ দিকে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের উৎসাহিত করতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই তালেবানের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতি গুলো নিশ্চিত করতে হবে।
মহাসচিব আরো বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে অতিশয় ভোগান্তির মুখে পড়া লোকজনের প্রতি আমাদের সংহতির হাত বাড়িয়ে দেয়া।’
গুতেরেস বলেন, আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ বিশ্বকে অবশ্যই এড়াতে হবে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে না নেয়ার বা বিশ্বব্যাপী জব্দ করে রাখা আফগান তহবিল ছাড়ের আহ্বান জানানো ছাড়াই জাতিসংঘ প্রধান পূর্বাভাস দেন যে ‘আর্থিক সামগ্রী’ আফগানিস্তানের অর্থনীতির ‘দম নেয়ার’ সুযোগ করে দেবে।
এক্ষেত্রে গুতেরেস বলেন, তালেবান তাদের গঠিত সরকারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা চেয়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছে।
তিনি বলেন, ‘আর এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য সাধনের নিশ্চিত সুযোগ করে দেবে।’
আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে জানতে চাইলে গুতেরেস বলেন, এটি তাদেরকে মানসিক ও বাস্তবিকভাবে উৎসাহিত করতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code