প্রথমবারের মতো আমিরাত যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual8 Ad Code

প্রথমবারের মতো কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। রোববার প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আমিরাতের উদ্দেশে জেরুজালেম ছাড়বেন।

Manual1 Ad Code

বেনেট এই সফরে আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। সোমবার ইসরায়েলে ফেরার আগে যুবরাজের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারা দুই দেশের সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে। খবর হারেটজের।

Manual8 Ad Code

এর আগে গত জুনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ সৃষ্টি হয়। আর ওই সফরে দুবাইয়ে ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করেন লাপিদ। যাকে দেশ দুটির মধ্যে ‘ঐতিহাসিক মুহূর্ত’ সৃষ্টির আখ্যা দেওয়া হয়। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিকে দেশ দুটির চুক্তি স্বাক্ষরের পর পররাষ্ট্রমন্ত্রীর ওই সফর ছিল কোনো উচ্চ পদস্থ ইসরায়েলির প্রথমবার  আমিরাত সফর।

দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে লাপিদ বলেছিলেন, ইসরায়েল তার প্রতিবেশী সব দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায়। আমরা অন্য কোথাও যেতে চাই না। মধ্যপ্রাচ্য আমাদের বাড়ি। আমরা এখানে এসেছি এটা বলতে, এই অঞ্চলের সব দেশকে বিষয়টি অনুধাবন করতে এবং আমাদের সঙ্গে আলোচনায় আসতে আহ্বান জানাই।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকবার আবুধাবি সফরের সময়সূচি ঠিক করেছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে বারবার তা স্থগিত হয়। আর ২৩ মার্চের নির্বাচনের আগে নেতানিয়াহু প্রতিবেশী দেশ জর্ডানের সঙ্গে কূটনৈতিক বিবাদে জড়িয়ে পড়লে আবুধাবি সফর পুরোপুরি বাতিল করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর রাষ্ট্রীয় সফরের আগে তার সরকারের কোনো সদস্যের আমিরাত সফরে রাজি ছিলেন না তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code