সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

সিলেট অফিস :

Manual4 Ad Code

সিলেটে সাদা পাথর কাণ্ডে ২ জামাত নেতার নাম পরিকল্পিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যও সিলেট জেলা আমীর, সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জামায়াতের কোন পর্যায়ের কর্মী সমর্থকেরও ন্যুনতম কোন সম্পর্ক নেই। পাথর লুটপাটের জন্য আসল দায়ী প্রশাসন। আর যারা দায়ী তাদেরকে চিহ্নিত করা প্রশাসনের কাজ। কিন্তু কতিপয় হলুদ মিডিয়া দুদকের কথিত একটি রিপোর্টের সূত্র ধরে জামায়াত নেতাদের চরিত্র হরণে মেতে উঠেছে। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে। অন্যথায় তাদেরকেও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে।

Manual4 Ad Code

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সাদাপাথর লুটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে সিলেট জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি নগর প্রদক্ষিণ করে। কোর্ট পয়েন্টে মিলিত হয় প্রতিবাদ সভায়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। প্রশাসন এবং রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও এজেন্সীতে এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা ষড়যন্ত্র করছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই সাদাপাথর লুটের ঘটনায় সিলেট জামায়াতের দুই নেতাকে জড়ানো হয়েছে।

Manual3 Ad Code

তারা বলেন, আমরা লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদি সংগঠনের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে। ডে দুই নেতার নাম জড়ানো । সাদাপাথর কাণ্ডে জামায়াত নেতৃবৃন্দকে জড়ানো তাদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদেরকে সবধরণের অনুষ্ঠান থেকে বয়কট করতে হবে। জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ

Manual2 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code