শেরেবাংলা সম্মাননা পেলেন সিওমেকের অধ্যক্ষ ডা. ময়নুল হক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য শেরেবাংলা স্মৃতি পুরস্কার-২০১৯ এর জন্য মনোনিত হয়েছেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক। বৃহঃস্পতিবার এক অফিসিয়াল ই-মেইল বার্তায় বিষয়টি অবগত করেন শেরে বাংলা সামাজিক ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সমন্বয়ক মাইনুদ্দিন আহমেদ।

 

এ উপলক্ষে আগামী ১৮ নভেম্বও ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা একই সূত্রেগাঁথা’ শীর্ষক একটি আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।

Manual5 Ad Code

 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামছুল হুদা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের উপদেষ্টা তুষার আহমেদ টুকু।

 

প্রফেসর ময়নুল হক সিলেটের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম মো. জুবেদ আলী ও জান্নাতুন্নেছা খাতুনের সাত সন্তানের মাঝে তিনি পঞ্চম। তার বাবা ১৯২৭ সালে আসামের ডিব্রুগড় থেকে চিকিৎসা বিজ্ঞানে পড়ালেখা করেন। তার দুই ভাই ও একমাত্র বোন ব্রিটিশ নাগরিক। বড় ভাই ডা. বদরুল হক রোকন একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যাবসায়ী। তিনি সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজের অন্যতম পরিচালক। বদরুল হকের সহধর্মিণী প্রফেসর ডা. লুৎফুন্নাহার সিওমেকের ফার্মাকোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, অধ্যাপক ময়নুল হক সিওমেক ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  ১৯৯৮ সালে তিনি সিওমেক এর মাইক্রোবায়োলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিষয়ে এম.এস ডিগ্রি অর্জন করেন। তার রয়েছে একাধিক গবেষণাপত্র।

Manual6 Ad Code

 

অধ্যাপক ময়নুলের রয়েছে বর্ণাঢ্য ছাত্ররাজনীতির ইতিহাস। ১৯৮৭ সালে তিনি সিলেটের এম.সি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে অধ্যয়নকালীন ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ছিলেন। একই সময়ে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

 

তিনি সিলেট জেলা স্বাচিপ এর প্রতিষ্ঠাকালীন সদস্য এবং স্বাচিপ ও বিএমএ এর আজীবন সদস্য।

 

প্রফেসর ময়নুল হক দীর্ঘদিন যাবৎ ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্তব্যরত রয়েছেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর তিনি এই মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জন আরও সহজতর করার লক্ষ্যে হাতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচী। তিনি একাধারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিক্যাল সায়েন্সেস এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক ও প্যারাক্লিনিক্যাল অনুষদের ডীন হিসেবে কর্তব্যরত রয়েছেন।

 

ময়নুল হকের সহধর্মিণী নাসরীন আখতার সিলেট ওসমানী মেডিকেল কলেজের অবস্ এন্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন।

Manual5 Ad Code

 

ব্যাক্তিগত জীবনে তিনি দুই মেয়ের জনক। তার জামাতা মেজর আসিফ মাসুদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code