গোলাপগঞ্জে ভোটকেন্দ্রে উত্তেজনা, পুলিশ-গ্রামবাসি সংঘর্ষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে উত্তেজনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসির সংঘর্ষ  হয়েছে।

Manual5 Ad Code

আজ রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর উত্তর ভাদেশ্বর ইউ‌নিয়‌নে ভোটকেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।

ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ইউ‌নিয়‌নের ফতেহপুরে এ সংঘর্ষ শুরু হয়। এসময় মাইকিং করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াতে গ্রামবাসীকে বলা হয়।

Manual5 Ad Code

রাত ৯টা পর্যন্ত শেষ খবর পাওয়া সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও বইটিকরের দুপাশে সিলেট-বিয়ানীবাজার সড়কে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন কেটে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code