সিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রীসিলেটবাসী সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন-বাণিজ্যমন্ত্রী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে কমবেশি প্রায় সাড়ে চারশো কিলোমিটারের মতো উন্নয়ন হয়েছে। বাকি আছে আরও তিনশো সাড়ে তিনশো মতো। ইনশাল্লাহ পঞ্চান্ন বছরে যেটা হয়েছে বাকিটা করতে একশো দশ বছর লাগবে না । তিনি বলেন, আমরা আরেকটা প্রকল্প নিতে যাচ্ছি যাতে বাকি সড়কগুলির নির্মাণ কাজে আমরা হাত দিতে পারি। এটা একটা বড় প্রকল্প হবে । কারণ যে কাজ পঞ্চান্ন বছর লেগেছে সমপরিমাণ কাজ আগামী তিন চার বছরে শেষ করার জন্য যে পরিমাণ সাইজের প্রকল্প লাগে সেরকম একটা প্রকল্প নিয়ে আমরা আগাচ্ছি। শুক্রবার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে মতবিনিময় ও অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এমনটি বলেন। সিলেটের পানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, সিলেটের পানির সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশনের অধীনে একটি বড় প্রকল্প জমা আছে। টিউবওয়েল দিয়ে পানি তোলা পরিবেশের জন্য ক্ষতিকর, এতে পানির স্তর নিচে নামতে থাকে। আমরা আরেকটা বড় প্রকল্প নিতে যাচ্ছি। যেটা দিয়ে সুরমা এবং কুশিয়ারা চেঙ্গেরখাল থেকে পানি তুলে পরিশোধন করে সেটা আমাদের ব্যবহারের জন্য নেয়া হবে ।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, আমরা হোমোজিনিয়াস (সমজাতি) একটা নেশন । দেখতে একরকম, চালচলন একরকম, কথাবার্তা একরকম এবং আমাদের সম্প্রীতি সবসময়ই অটুট। এটাই আমাদের শক্তি। সিলেটের জন্য সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আজকে আমরা কিন ব্রিজ দেখতে যাবো । সেখানে কিন সাহেবের এই ব্রিজটা থাকবে। এটা আরও শক্তিশালী করা হবে । যেহেতু এটার বয়স অনেকদিন হয়ে গিয়েছে । তার পাশেই যেন একটা দৃষ্টিনন্দন ব্রিজ করতে পারি সেটার সম্ভাব্যতা আমরা যাচাই করছি। তিনি বলেন, নগর ও নগরের বাইরের অনেক সড়ক নির্মাণ ও সংস্কারের টেন্ডার হয়েছে, সেগুলো এই শীত থেকে কাজ হবে।

তিনি বলেন, নগরের কাষ্টঘরে এই সিটি কর্পোরেশনে সাথেই কাজ করেন আমাদের একটা জনগোষ্ঠী আছে (হরিজন সম্প্রদায়)। আমাদের সেই ভাইবোনেরা তারা রীতিমতো মানবেতর জীবনযাপন করেন । আমি নিজে তাদের ঘরের মধ্যে গিয়েছি । এক একটা রুমের মধ্যে বাবা মা, ছেলে ছেলের বউ এটা খুবই অস্বাস্থ্যকর একটা অবস্থা। তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে জন্য একটা পরিকল্পনা নিতে যাচ্ছি তাদের জন্য একটা স্বতন্ত্র আবাসনের ব্যবস্থা যাতে তারা সামাজিক জীবনযাপন করতে পারে। মন্ত্রী বলেন, একইভাবে চা বাগানগুলিতে স্কুল নাই । তো সেখানে যেন সরকারিভাবে স্কুলের নির্মাণ করা হয়। আমাদের এই সিলেট সিটি কর্পোরেশনের এক নির্বাচনী আসনের মধ্যেই বারোটা চা বাগান আছে । সেজন্য আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশন মানবকল্যাণে কাজ করে এবং নগরবাসীকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করাও সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে এবারও সিলেট সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ নিয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় এবার পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। আমরা চাই, নগরবাসী আরও সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন।

সিসিক প্রশাসক আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি পূজামণ্ডপ ও মন্দির কমিটির প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে পূজা উপলক্ষে অনুদানের অর্থ তুলে দেন। নগরীর ৮৫টি মণ্ডপে ৪০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্রগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে । এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত করবে । তিনি বলেন, এই চুক্তিকে দেশ বিক্রির চুক্তি যারা বলছেন, সেটি সস্তা, অমূলক একটা কথা। ট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বৈশ্বিক টার্মিনাল অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’কে প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির সমালোচনা করছেন অনেকেই। এ নিয়ে শুক্রবার সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের বাইরের বিনিয়োগ বা আমাদের দেশীয় বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগকে আকৃষ্ট করতে হলে পণ্যের উৎপাদন খরচ এবং রপ্তানি খরচ পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসতে
হবে।

Manual2 Ad Code

বাংলাদেশকে যদি সরকার বৈশ্বিক প্রতিযোগিতার স্থানে নিয়ে যেতে না পারে, কীভাবে বিনিয়োগ আকৃষ্ট করবে?- প্রশ্ন রাখেন মন্ত্রী। তিনি আরও বলেন, এ কারণেই চট্টগ্রাম পোর্টের মধ্যে এফিসিয়েন্সি বৃদ্ধি করতে চায় সরকার । বাংলাদেশের এফিসিয়েন্সি বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে এই চুক্তিটি করা হয়েছে। খন্দকার মুক্তাদির বলেন, সরকার নিশ্চিত হয়েছে যে যারা বন্দরে কাজ করছে তাদের কারও কর্মচ্যুতি ঘটবে না । আজকে যে বেতনে কাজ পাচ্ছেন আগামী দিনে এফিসিয়েন্সি বৃদ্ধির কারণে তাদের প্রত্যেকের এই বেনিফিটটা বাড়বে। মানে আজকে যে পারিশ্রমিক পান সেটির পরিমাণও বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক খাতে বাংলাদেশের অবস্থান অবনমন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বরাবরই মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান ইউনিয়নে প্রধানতম পোশাক রপ্তানিকারী। চীন তাদেরর অবস্থান ধরে রেখেছে। কিন্তু ভিয়েতনামের সাথে ফ্রি ট্রেড থাকায় ভিয়েতনাম আগেও হয়েছে কখনো কখনো পোশাক রপ্তানিতে কখনো বাংলাদেশকে ছেড়ে গিয়েছে আবার বাংলাদেশ সেই স্থান দখল করেছে । তিনি বলেন, সরকার বিশ্বাস করে, আগামী দিনে পোশাক রপ্তানি কারকরা তাদের সেই অবস্থানটা আবার ফেরত নিয়ে আসবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code