যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

ইসরায়েলি এক সিনিয়র সেনা কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সেনাবাহিনী ৬টি ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে । এর একটি ফ্রন্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে। ইসরায়েল সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আভিভ কোচাভি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরান সন্ত্রাসী গ্রুপকে সহায়তা দিচ্ছে। ফলে ভবিষ্যতে সামরিক দ্বন্দ্ব মোকাবেলা করতে সেনাবাহিনী এখনই প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি নৌবাহিনীর কর্মকর্তাদের গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিডিল ইস্ট মনিটর

Manual4 Ad Code

এর আগে ইসরায়েলের নৌবাহিনীর কমান্ডার জেনারেল এলি শারভিট জানান, নৌবাহিনী যে কোনো মুহূর্তে জলের উপরিভাগ বা তলদেশে দ্রুত গোপন যুদ্ধের জন্যে প্রস্তুত রয়েছে। লেবানন ও সিরিয়া সীমান্তে অর্থাৎ ইসরায়েলের উত্তরাঞ্চল সীমান্তে দেশদুটির সঙ্গে যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান সম্প্রতি সিরিয়ায় ভূপাতিত হয়। এছাড়া লেবাননের সঙ্গে একটি তেল ক্ষেত্র নিয়ে বিবাদ চলছে। একই সঙ্গে গাজায় ইসরায়েল বিনা উস্কানিতে হামলা অব্যাহত রেখেছে। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক মাসের জন্যে এক বিশাল সামরিক যৌথ মহড়া চালিয়ে যাচ্ছে যে অনুশীলনে উভয় দেশের প্রায় ৫ হাজার সেনা অংশ নিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code