অনিয়ম রোধে সরকারকে কঠোর হতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়: সাময়িক সনদ নিয়ে পরিচালনার অনুমোদন পাওয়া দেশের ১৮ বিশ্ববিদ্যালয় সম্পর্কে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত বৃহস্পতিবার জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি বিশ্ববিদ্যালয়ে এখন নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করলেই কেবল শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি। পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়-স্টেট ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ছাড়া অস্থায়ী ক্যাম্পাসে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া বাকি ১২ বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্য ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হয়েছে।
২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১২ বছরের মধ্যে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম শুরুর বাধ্যবাধকতা রয়েছে। আইনের ১২(১) ধারা অনুযায়ী ইউজিসি উপরোক্ত ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

অতীতে সরকারের পক্ষ থেকে অনেকবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একটা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলা হলেও তা ফলপ্রসূ হয়নি। এ ব্যাপারে ইউজিসির কার্যকর কোনো ভূমিকাও চোখে পড়েনি। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে নিজেদের খেয়ালখুশিমতো তাদের কার্যক্রম পরিচালনা করেছে। অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালনার কথা থাকলেও কৌশলে বোর্ড অব ট্রাস্টিজ (বিওজি) বা মালিকপক্ষ অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানের মতো এগুলো চালাচ্ছে। উচ্চশিক্ষার নামে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় দুর্নীতি, অনিয়ম, ভর্তি ও সনদবাণিজ্য করলেও এসব নিয়ে সরকার ও ইউজিসির তৎপরতা ছিল অনেকটাই শিথিল। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে মাঝেমধ্যে দু-একটি বিশ্ববিদ্যালয়কে সতর্ক করে পত্র দেওয়া হলেও বস্তুত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর এতদিন সরকারের শক্ত কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code