কাতারে গ্লোবাল পিস সামিট, বয়স ১৬ থেকে ৪০–এর মধ্যে হলে করুন আবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: কাতারের গ্লোবাল পিস সামিট হবে আগামী বছরে। গ্লোবাল পিস চেইনের এ সামিটে বিশ্বের যেকোনো দেশের ১৬ থেকে ৪০ বছর বয়সী নাগরিকেরা অংশগ্রহণ করতে পারবেন। গ্লোবাল পিস চেইন একটি আন্তর্জাতিক সংস্থা। বিশ্বে শান্তির প্রচার করা এবং আবেদনকারীর মধ্যে সম্প্রীতি, সহনশীলতা, ভালোবাসা, সহাবস্থান ও শান্তি তৈরি করা এ সংস্থার অন্যতম উদ্দেশ্য। চার দিনের এ সম্মেলনের প্রতিনিধিরা সেমিনার, দলগত আলোচনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দর্শনীয় স্থান ভ্রমণসহ নানা কার্যক্রমে অংশ নেবেন।

Manual5 Ad Code

আবেদন করা যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফলাফল ঘোষণা করা হবে ২০ ডিসেম্বর। ২৪ ডিসেম্বরের মধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করতে হবে। আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি কাতারে অনুষ্ঠিত হবে এ সামিট।

সামিটের সুযোগ-সুবিধা
ভিসা সহায়তা;

বৈশ্বিক নেতাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ;

সামাজিক উদ্যোক্তাদের সঙ্গে দেখা করার সুযোগ;

পুরস্কার ও সনদ;

গালা নাইট।

আবেদনের যোগ্যতা
১৬ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন;

Manual4 Ad Code

শিক্ষার্থী ও তরুণ পেশাদারেরা অগ্রাধিকার পাবেন;

ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

আবেদন কর

আবেদনের প্রক্রিয়া
আবেদন অনলাইনে জমা দিতে হবে;

Manual6 Ad Code

সব প্রয়োজনীয় শূন্যস্থান সাবধানে পূরণ করতে হবে;

প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে;

আবেদন ফি প্রদান করতে হবে;

Manual8 Ad Code

প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code