যারা টিকা নিয়েছেন তাদের মাস্ক পরতে হবে না: বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার দুই ডোজ টিকা গ্রহণকারীদের সীমিত পরিসরে জনসমক্ষে মাস্ক পরার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তার এ ঘোষণার আগে করোনা মহামারিতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র। ঘোষিত এ নতুন নির্দেশনা বাইডেনের ১০০ দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশিসহ মার্কিন জনগণ।

মহামারি করোনাভাইরাসে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির মোট ৩৩ কোটি জনগণের মধ্যে বর্তমানে বিশ কোটিরও বেশি মানুষ টিকা নিয়েছেন। দেশটিতে টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

Manual3 Ad Code

এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, যারা টিকা নিয়েছেন তাদের বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন।

Manual1 Ad Code

তবে প্রেসিডেন্ট এটাও বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরো বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।

এদিকে, এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতাগ্রহণের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। বুধবার কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের ১০০ দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

Manual4 Ad Code

দেশটির অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত ৭৫ বছরের মধ্যে তুলনামূলক বিচারে প্রেসিডেন্ট বাইডেনের প্রথম ১০০ দিনে আমেরিকার স্টক মার্কেট সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

দেশটির অনেকে বলছেন, ১০০ দিনে বাইডেন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও বদলে দিয়েছেন। কারও কারও মতে, বাইডেনের সাফল্য সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকেও ছাড়িয়ে যেতে পারে। এখন বাইডেন দেশকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, তা সময়ই বলবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code