সাড়া নেই চীন-মার্কিন হটলাইনে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আকাশে ‘বিশাল বেলুন’ ও ‘অজ্ঞাত বস্তুকে’ গুলি করে ভূপাতিত করার পর থেকে চীনা সেনাবাহিনীর সঙ্গে কোনও যোগাযোগ নেই যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কো-অর্ডিনেটর জন কিরবি শুক্রবার সাংবাদিকদের একথা বলেছেন। পেন্টাগন বলেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হটলাইনে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে ফোন দিলেও তাতে সাড়া পাওয়া যায়নি। অস্টিনের ফোনে সাড়া না দেওয়ার কথা স্বীকার করেছে বেইজিংও।

জন কিরবি বলেন, ‘আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপরে উড়ন্ত একটি ‘অজানা বস্তুকে’ গুলি করা হয়েছে। বস্তুটি উত্তর-পূর্বে আর্কটিকের দিকে উড়ে যাওয়ার কারণে বেসামরিক বিমান চলাচলে হুমকি সৃষ্টি করছিল বলে জানা গেছে।’

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে কিরবি আরও বলেন, ‘বৃহস্পতিবার বস্তুটি সনাক্ত করা হয়েছিল। প্রেসিডেন্টের পক্ষ থেকে গুলির নির্দেশ জারির আগে এটিতে কোনও মানুষ ছিল না বলে নিশ্চিত করেছেন আমাদের পাইলটরা।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code