দল ভাঙার দায়িত্ব আমরা কেন নেবো: কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: অলি আহমেদের নেতৃত্বে বিএনপির একটি অংশকে ভেঙে নির্বাচনে আনছে আওয়ামী লীগ, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এ অভিযোগ সঠিক নয়, দল ভাঙার দায়িত্ব আমরা কেন নেবো? রাজনৈতিক দল ভাঙবো কেন? বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় পার্টির জি এম কাদেরের জোট গঠন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি (জি এম কাদের) কোন জোটে যাবেন, এটা তাদের দলের বিষয়, আমাদের না। নির্বাচনের সময় অনেক জোটই গঠন হতে পারে। শত ফুল ফুটতে দিন।
বিএনপির অভিযোগ তাদের আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে কারও কোনও বক্তব্য নাই, আপত্তিও নাই। কিন্তু আন্দোলন যদি হয় নেতাকর্মীদের, আন্দোলন যদি হয় জনস্বার্থবিরোধী, আন্দোলন যদি হয় ধ্বংসাত্মক, আন্দোলনে যদি সাম্প্রদায়িকতা থাকে, তাহলে তা প্রতিরোধ করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code