চীনে স্কুলবাসের চাপায় শিক্ষার্থীসহ নিহত ১১

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনে শ্যানডং প্রদেশে স্কুলবাসের চাপায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ শিক্ষার্থীও রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালের এই দুর্ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

Manual1 Ad Code

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘রাস্তার পাশে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। এতে ৬ অভিভাবক ও ৫ শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন।’তাইয়ান শহরের একটি স্কুলগেটে অপেক্ষারত অভিভাবক ও শিক্ষার্থীদের বাসটি চাপা দেয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাটি আসলেই অনিচ্ছাকৃত কিনা তা এখনও নিশ্চিত নয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code