ছেলেকে নিয়ে অস্বস্তিতে বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: হোয়াইট হাউজে প্রবেশের আগেই বিতর্কে জড়িয়ে পড়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য তিনি নিজে কোনও বিতর্কিত কাজ করেননি। সমস্যা তৈরি হয়েছে তার ছেলে হান্টার বাইডেনকে।  হান্টার বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, আমি গতকাল জানলাম যে, মার্কিন অ্যাটর্নির অফিস আমার আয়কর নিয়ে তদন্ত শুরু করেছে। আমি এই ঘটনাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে, এই ব্যাপারে পেশাদার ও বস্তুনিষ্ঠ পর্যালোচনা হবে। হান্টারের দাবি, আয়করের বিষয়টি আমি আইনি পথে থেকে করেছি এবং ঠিকভাবে করেছি। পেশাদার কর পরামর্শদাতাদের কথা মেনেই করেছি। প্রেসিডেন্ট ইলেক্ট তার ছেলেকে নিয়ে খুবই গর্বিত। গত কয়েক মাসে হান্টারের বিরুদ্ধে বিষাক্ত রাজনৈতিক আক্রমণ করা হয়েছে। কিন্তু তিনি সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছেন। এই আক্রমণ তাকে আরও বলিষ্ঠ করেছে। এ তদন্তের নির্দেশ বাইডেনের কাছে অস্বস্তির কারণ। কারণ, তিনি এখন তার মন্ত্রীদের নাম ঘোষণা করছেন। কিছুদিনের মধ্যে পরবর্তী অ্যাটর্নি জেনারেলের নামও ঘোষণা করবেন। তখন তিনিই তদন্ত সামলাবেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে তদন্ত শেষ হলে ভালো। না হলে তার সামনে তদন্ত-কাঁটা থাকবে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code