নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে হজ্ব ও উমরাহ সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

Manual1 Ad Code

 

নিউইয়র্কে আরাফা হজ্ব গ্রুপ এবং হজ্ব১২৩.কম’র আয়োজনে হজ্ব ও উমরাহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় নর্থ ব্রঙ্কসের কারী এন্ড কাবাব রেষ্টুরেন্টে আয়োজিত সেমিনারে পবিত্র হজ্ব ও উমরাহ’র ফজিলত, বিধিবিধান ও পরি পালন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual2 Ad Code

সেমিনারে মূল বক্তব্যে হজ্ব-উমরাহ এজেন্ট হারুন আলী বলেন, সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। সেমিনারে হজ্ব সম্পাদনের সময় নানা পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, হজ্বের নিয়ত করার পর অবশ্য কর্তব্য হলো এই ইবাদতের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা। বায়তুল্লাহ অভিমুখে হজ্ব যাত্রা মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পবিত্র সফর।

 

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

হজ্ব আদায়ের নিয়ম-কানুন, বিধি-বিধান উল্লেখ করে হজ্ব সম্পাদনকারীদের জন্য সেমিনারে বলা হয়, নিবিষ্ট মনে আত্মিক ইবাদত হজ্ব পালন করতে হবে। হজ্ব সম্পাদনে মৌলিক করণীয় বাদ পড়লে কিংবা কোন আদবের খেলাপ হলে সোয়াবের পরিবর্তে গুনাহর ভাগিদার হতে হবে। হাজীদের হতে হবে সহনশীল, ধৈর্য্যশীল। হজ্ব পালনকালে যৌন সম্ভোগ, পরনিন্দা বা গীবত কিংবা ঝগড়া-প্যাছাদে লিপ্ত হলে হজ্ব বাতিল হয়ে যাবে বলে সেমিনারে জানান হয়।

সেমিনারে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আনছার হোসাইন চৌধুরী প্রমুখ। বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code