জুড়ীর মাঠে মাঠে চলছে আমনের প্রস্তুতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

জুড়ী (মৌলভীবাজার) :
থেমে নেই আমন চাষীরা! এখন জমি প্রস্তুত ও চারা রোপনের উপযুক্ত সময় হওয়ায় জমিতে জমিতে বাচাই, বাঁধনির্মাণ, পানি সেঁচ ও রোপনের কাজে মহা ব্যস্ততায় সময় পার করছেন কৃষকরা। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রচন্ড রোদ, বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে মাঠে চলছে রোপা আমনের জমি প্রস্তুতির কাজ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৮ হাজার ৪শ ৫০ হেক্টর জমি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে।
উপজেলার বিভিন্ন অঞ্চলের আমনের মাঠ ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে চারা রোপন ও ফসলী জমি প্রস্তুতির কাজ। জমিতে জমিতে বর্ষার সূযোদর্য় থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত হাল-চাষ, জমির বাঁধ নির্মাণ, জমিতে পানি সেঁচ, চারা উত্তলণ/রোপন ও বেড়া দেয়ার কাজে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। আগাম জমি প্রস্তুত করে চারা রোপনের প্রতিযোগীতা কৃষকদের মধ্যে শুরু হয়েছে। কেউবা জমিতে সার ও গোবর দিচ্ছেন, কেউ শ্রমিকদের তদারকি করছেন, চারাতলা তৈরী করে চারা রোপন করছেন আবার কেউ কেউ আগাছা বাছাই করে জমির কোনে একেক স্তুপ করে রাখছেন -এমন দৃশ্য উপজেলার সর্বত্র।
বড়ধামাই গ্রামের চাষী হাবিবুর রহমান খান জানান, অন্য ফসলের চেয়ে আমন চাষে খরচ কম। সঠিকভাবে জমি তৈরী, পরির্চচা, সার ও ঔষধ ব্যবহারে ফলন বেশি হয়।
জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন বাংলাদেশের খবরকে জানান, ইতিমধ্যে উপজেলার সর্বত্র জমি প্রস্তুত, বাচাই ও রোপন শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে লক্ষমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code