চর্মকারদের দুর্দশা, নেই সরকারি সহায়তা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

 

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় চর্মকারগণ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। যুগের পরিবর্তনে জুতা মেরামতের পেশার গুরুত্ব হারিয়ে ফেলায়, এই পেশায় যুক্ত পরিবারগুলো আর চলতে পারছে না।

কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের চর্মকার বিকুল চন্দ্র বলেন, ৪৫ বছর ধরে এই পেশায় থাকলেও এখন আর সংসার চলে না। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হয়, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হয় না।

শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে দুই দশক ধরে জুতা মেরামতের কাজ করছেন বিজয় রবি দাশ। তিনি জানান, এখন আর আগের মতো কেউ ছেঁড়া জুতা ঠিক করিয়ে ব্যবহার করে না। আয় কমে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ তার।

Manual2 Ad Code

এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই সম্প্রদায়ের মানুষজন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কষ্ট করে কাজ করলেও তারা অবহেলিত থেকে যাচ্ছেন। তাদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর জানান, বিষয়টি তিনি প্রথমবার শুনেছেন। ভুক্তভোগীদের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ডেস্ক জেবি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দুর্দশা
  • নেই সরকারি সহায়তা
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code