সুনামগঞ্জ থেকে মহিলা সংসদ সদস্য হচ্ছেন শামিমা শাহরিয়ার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

 

সুনামগঞ্জ থেকে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী মোছা. শামিমা আক্তার খানম।

Manual8 Ad Code

শুক্রবার রাত সোয়া ১০টায় ৪১ জন মহিলা সংসদ সদস্যের যে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ তার ৯ নম্বর ক্রমিকে রয়েছে শামিমা শাহরিয়ারের নাম।

Manual1 Ad Code

এই আসন থেকে দলীয় মনোনয়ন পেতে বর্তমান মহিলা সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সাধারণ সম্পাদক হুসনা হুদা প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা।

শামিমা শাহরিয়ার হিসেবে পরিচিত শামীমা আক্তার খানম আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তিনি। শামিমা শাহরিয়ার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

Manual5 Ad Code

শামিমাকে মহিলা সংসদ সদস্য পদে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানাচ্ছেন। ##

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code