মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

হুমায়ুন রহমান বাপ্পী, মৌলভীবাজার ঃ
পৌর নির্বাচনের ৩য় ধাপে ৩০ জানুয়ারী মৌলভীবাজার পৌরসভার নির্বাচন। ৩য় ধাপে মৌলভীবাজারসহ দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই নতুন বছরের ৩ জানুয়ারী। প্রার্থিতা প্রত্যাহার নতুন বছরের ১০ জানুয়ারী।
১৪ ডিসেম্বর সোমবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানান সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে। তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২িয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারী। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ও ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নতুন বছরের ফেব্রুয়ারীর মাঝামাঝি প্রায় ২৫০টির বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই বছরের ২৪ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই সময় তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৩৬ দিন সময় দিয়েছিল কমিশন। এছাড়া অন্য পৌরসভাগুলোর ভোট মেয়াদ অনুযায়ী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর যেসব পৌরসভার নির্বাচন হয়েছিল তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলর পরের বছর (২০১৬ সাল) জানুয়ারী-ফেব্রুয়ারীতে শপথ নেন। ফেব্রুয়ারীর মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে নতুন বছরের ফেব্রুয়ারীতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code