কমলগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের মানবিক উদ্যোগ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারার দুর্গম চা-বাগান এলাকার ৫০ জন স্কুলশিক্ষার্থী পেল বাইসাইকেল, যা তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে।

Manual4 Ad Code

রবিবার (২৫ মে) সকালে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৪১৮)-এর আয়োজনে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। প্রকল্পটি পরিচালনা করছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সহযোগিতায় রয়েছে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশন।

Manual5 Ad Code

সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা-বাগান মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে পড়ছে। এর মধ্যে ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে।

শিক্ষার্থী রক্তিমা নায়েক বলেন, “প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো। এখন আর কষ্ট হবে না।”

অন্য শিক্ষার্থী অশোক কুমার বাকতি বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস ও কর্মী লিটন পাশ।

প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, “দূরত্ব ও যানবাহনের সংকট শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাইসাইকেল তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবে।”

Manual2 Ad Code

উল্লেখ্য, চাম্পারার এই শিশু উন্নয়ন প্রকল্প চা-বাগান এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়নে নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছে। ডেস্ক জেবি

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কমলগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের মানবিক উদ্যোগ
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code