সিলেটের ৪১ কেন্দ্রে রােববার থেকে শুরু করােনার টিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সারাদেশের মতো সিলেটেও রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি শুরু হবে। এদিন সিলেটের ১২ উপজেলা ও মহানগরের মোট ৪১ কেন্দ্রে একযোগে শুরু হতে যাচ্ছে এই টিকাদান কার্যক্রম।

প্রথম পর্যায়ে সিলেট জেলা, মহানগর ও সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালসহ মোট ৪১ টি সেন্টারে শুরু করা হবে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম। এর মধ্যে ১১ উপজেলায় ২৪টি ও মহানগরে ১৩টি ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছে ৪টি সেন্টার।

Manual1 Ad Code

এদিকে সিলেটে টিকাদান কর্মসূচি সফল করতে এরইমধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন।

Manual1 Ad Code

এর আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন সিলেটে এসে পৌঁছে। সেদিন দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টুনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। যার প্রতি কার্টুনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code