রাগীব-রাবেয়া মেডিকেল পরিদর্শনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শক দল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এস.এম. সাইফুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টায় ৪ সদস্য বিশিষ্ট পরিদর্শক দল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

 

পরিদর্শক দলের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্সের ডীন প্রফেসর ডাঃ মোঃ ময়নুল হক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ কবির হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ তাজিম উদ্দিন।

Manual5 Ad Code

পরিদর্শক দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ। এরপর পরিদর্শক দল কলেজের কনফারেন্স রুমে কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রদত্ত ব্রিফিং সেশনে অংশগ্রহণ করেন। এতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

ব্রিফিং সেশনে এই প্রতিষ্ঠানে বিদ্যমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামোগত সুযোগ সুবিধা, মান সম্মত শিক্ষা উপকরণ, চিকিৎসা সেবার মান ইত্যাদি বিষয়ে পরিদর্শক দলের সদস্যবৃন্দ ভূয়সী প্রসংশা করেন।- সংবাদ বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code