সুনামগঞ্জে প্রায় ৪ লক্ষ শিশু খাবে ভিটামিন ‘এ’ প্লাস

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:

সুনামগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে এ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে সিভিল সার্জন কার্যালয়। শুক্রবার (০২ অক্টোবর) সকালে সুনামগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের হল এ প্রেস ব্রিফিং হয়।

Manual4 Ad Code

সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তার পরিচালনায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী।

Manual7 Ad Code

এ সময় সিভিল সার্জন শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জ জেলা হাওর অধ্যুষিত। এখানে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো অনেক দুর্গম সেই জায়গাগুলোতে স্বাস্থ্যসেবা পৌছানো অনেক কঠিন। তারপরও আমরা চেষ্টা করি ওই সব জায়গাতে সেবা পৌছে দেয়ার জন্য। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। এ জন্য প্রয়োজন সকলের সম্মিলিত সহযোগিতা।

Manual2 Ad Code

তিনি বলেন- সুনামগঞ্জের ৩৬টি ইউনিয়নকে দুর্গম হিসেবে চিহৃতি করা হয়েছে। সেই গুলোতে নির্ধারিত সময়ের পর আরও চার দিন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু থাকবে। ৪অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ প্লাস ক্যাম্পেইন। এ বছর সুনামগঞ্জে ৪লক্ষ ৬হাজার ৩শ ৩৪ জন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code