মাজার জিয়ারত শেষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেট থেকে মাজার জিয়ারত করে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান। ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ওসি আরও বলেন, নিহতদের নামণ্ডপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসছে। কিন্তু কেউই নাম বলছে না। তবে তারা আসার পর নামগুলো নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code