দুই সিটিতে এগিয়ে আওয়ামী লীগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

প্রাথমিক তথ্যানুসারে দুই সিটিতেই এগিয়ে রয়েছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস। পিছিয়ে আছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

Manual4 Ad Code

শনিবার বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার পর এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের মোট প্রাপ্ত ভোট ১০৫৪৫। তার বিপরীতে তাবিথ আউয়ালের প্রাপ্ত মোট ভোট ৬২৫০।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাপ্ত ১২৫ কেন্দ্রের ভোটে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬৭০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ইশরাক পেয়েছেন ২৩৭১৫ ভোট। এই এলাকায় এখন পর্যন্ত মোট বৈধ ভোট গণনা করা হয়েছে ৬৩ হাজার ৬৭২।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code